News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

নির্যাতিত নেতারা অপেক্ষায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:১৩ পিএম নির্যাতিত নেতারা অপেক্ষায়

বিগত আওয়ামীলীগ সরকারের ১৭ বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলো মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ ছাড়াও আড়াইহাজারে সক্রিয় ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। রূপগঞ্জে দলীয় কর্মসূচী পালনে বিভিন্ন পয়েন্টে মুস্তাফিজুর রহমান দীপু পন্থী দলীয় নেতা-কর্মীরা ছিলো সক্রিয়। জেলা বিএনপিতে অধ্যাপক মামুন মাহমুদ ও আজহারুল ইসলাম মান্নানও ছিলেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ে  দলীয় কর্মসূচী পালনে। এবার সেই সব নির্যাতিত নেতারা এখন দলের চেয়ারম্যানের কাছ থেকে পুরস্কার নিতে মরিয়া হয়ে উঠেছেন।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান দীপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হয়েছেন। এদের ছাড়াও জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জেলা পরিষদে ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান নাসিকের প্রশাসকের নিয়োগ পেয়েছেন।

তাদের ছাড়াও আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছিলেন মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপি বর্তমান সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু।

জানা গেছে, জেলা মহানগর বিএনপি কমিটি সহ আসন্ন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে চেয়ারম্যান ও মেয়র প্রার্থী হিসেবে তোড়জোড় চালিয়ে যাচ্ছেন উপরোক্ত নেতারা। এমপি ও প্রশাসকরা জেলা মহানগর কমিটিতে সদস্য হবেন এবং গুরুত্বরপূর্ণ পদে মাঠ পর্যায়ে নেতাদের স্থান দেয়া হবে জানা গেছে হাইকমান্ড সূত্রে। সরকারের জনপ্রতিনিধিদের নিয়ে নারায়ণগঞ্জে উন্নয়নে ভূমিকা থাকবেন জেলা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে কাজী মনিরুজ্জামান মনির ও মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপিতে এটিএম কামাল, আবু আল ইউসুফ খান টিপু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আবুল কাউসার আশা ও ফতেহ মোহাম্মদ রেজা রিপনদের নিয়ে কমিটি সম্ভাবনা রয়েছে। জেলা ও মহানগর যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলে কমিটিতে নতুন ও বঞ্চিত নেতাদের দিয়ে সাজানো হচ্ছে। জেলা মহানগর মহিলা দলে তরুণ নেতৃত্ব দিক এগুচ্ছে হাইকমান্ড।

অপরদিকে জানা গেছে, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন সফলতা গ্রহণ করতে পারলে তাদেরকেই দলীয় মনোনীত করা হবে। জনগণের কাছে প্রশাসকদের অর্পিত দায়িত্ব পালন করার দিক নিদের্শনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।