News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ফতুল্লায় গাঁজা সহ গ্রেপ্তার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:২৭ পিএম ফতুল্লায় গাঁজা সহ গ্রেপ্তার ৩

ফতুল্লার শিয়াচরে অভিযান চালিয়ে মোহাম্মদ কামাল মিয়া (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাত ১০ টায় তাকে ফতুল্লার দক্ষিণ শিয়াচরস্থ আবুল মিয়ার ভাড়া বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ কামাল মিয়া ফতুল্লা মডেল থানার দক্ষিণ শিয়াচরস্থ আবুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া বিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পুলিশের উপপরিদর্শক আশিষ ও সহকারী উপ-পরিদর্শক হামিদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ শিয়াচরস্থ আবুল মিয়ার বাসায় অভিযান চালিয়ে  মোহাম্মদ কামাল মিয়াকে তিন কেজি গাজাঁ সহ গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,এ বিষয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে। মাদকের বিরুদ্ধে ফতুল্লা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।