নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মার্কেটের ব্যবসায়ী কর্মচারীরা। এতে অন্তত দেড় কিলোমিটারে যানজট সৃষ্টি হতে দেখা গেছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার পর হতে পৌনে ২ টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড অংশে মিতালী মার্কেটের ব্যবসায়ী কর্মচারীরা অবস্থান করে।
জানা গেছে, উক্ত মার্কেটের দোকান মালিকদের নিকট থেকে মালিক সমিতির নামে বহিরাগতরা প্রতিমাসে বিদুৎ বিল আদায় করলেও বিদুৎ অফিসে তা পরিশোধ হতো না। ফলে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ মার্কেটটির লাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছে না৷ তাই ব্যবসায়ীরা স্থায়ী সমাধানের জন্য মহাসড়কের ঢাকামুখী লেনের সাইনবোর্ডস্থ প্রো এ্যাকটিভ হাসপাতালের সামনে বিক্ষোভে নামেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক বলেন, ব্যবসায়ীরা টাকা পরিশোধ করা সত্বেও বিদুৎ না পাওয়ায় মহাসড়ক অবরোধ করেছিল। আমি ঘটনাস্থলে পৌঁছে তাদের সমাধানের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়েছি। মূলত মালিক সমিতির ব্যানারে বিদুৎ বিলের টাকা আদায় হতো।






























আপনার মতামত লিখুন :