ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ মার্চ) রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুনা বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে আগুনে বেশ কিছু চুনা পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা মানুষেরা স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই। কেউ জানায়নি আমাদের।

































আপনার মতামত লিখুন :