News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

শব্দ সচেতনতা দিবসে নারায়ণগঞ্জে র‌্যালী সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৮:১২ পিএম শব্দ সচেতনতা দিবসে নারায়ণগঞ্জে র‌্যালী সভা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার নারায়ণগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রায়হান কবির।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ।

আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনটি করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশ সংগঠন ও শ্রমিক এবং ড্রাইভারবৃন্দ উপস্থিত ছিলেন।