News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

গভীর নলকূপ রেজিস্ট্রেশনে ৭৩ আবেদন জমা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৬ পিএম গভীর নলকূপ রেজিস্ট্রেশনে ৭৩ আবেদন জমা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেছেন, গভীর নলকূপ রেজিস্ট্রেশন করার জন্য কোন চাপ প্রয়োগ করা হচ্ছে না। আপনারা যারা বাড়ি মালিক রয়েছেন, এই রেজিস্ট্রেশন করে নিয়ে আগামীর জন্য ভালো হবে। আমার দ্বারা কোন সময়ে ক্ষতিসাধন হবে না। কিন্তু আগামীতে যদি কেউ এই চেয়ারে বসেন, তার দ্বারা কি হবে বলতে পারি না। আপনাদের অবগত জন্য বলছি, আপনাদের গভীর নলকূপটি রেজিস্ট্রেশন করতে মাত্র ৫ হাজার টাকা লাগবে। বাৎসরিক ১০০ থেকে ২০০ টাকা মধ্যে হবে নিশ্চিত দিতে পারি। এতে আপনার ১০ বছর আগেরও গভীর নলকূপ হোক কোন সমস্যা নেই। ইতোমধ্যে ৭৩টি রেজিস্ট্রেশন করার আবেদন জমা পড়েছে।

২১ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে আবাসিক নলক‚প বৈধ করণে সিটি কর্পোরেশন কর্তৃক ট্যাক্স আদায় ও হয়রানি বন্ধে ৬ দফা দাবিতে নাসিকের প্রশাসকের স্মারক লিপি প্রদান করাকালে গভীর নলক‚প ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির উদ্দেশ্যে তিনি একথা বলেন।

গভীর নলক‚প ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে সহ-সভাপতি মো. শাহ আলম, সাজিকম আহম্মেদ, মাহামুদ হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, উপদেষ্টা মনির হোসেন খান, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন সহ নেতৃবৃন্দরা।