আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) সিটি করপোরেশন থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনাধীন ৩ ও ৪ নম্বর ওয়ার্ডভুক্ত এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে কী কারণে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া নতুন করে কবে নাগাদ ইজারা কার্যক্রম শুরু হবে সে সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের অপেক্ষা করতে বলা হয়েছে। স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।


































আপনার মতামত লিখুন :