News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

নগর পাঠাগার ও মর্গ্যান স্কুলের দেয়াল ঘেঁষে স্ট্রিট ফুডের দোকান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:০৪ পিএম নগর পাঠাগার ও মর্গ্যান স্কুলের দেয়াল ঘেঁষে স্ট্রিট ফুডের দোকান

গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসন ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা নগরীর রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। এখন পর্যন্ত রাস্তা এবং ফুটপাতে দোকানপাট বসানোর ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সিটি কর্পোরেশন। প্রতিদিন নগরীতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে ফুটপাতে বসতে চাওয়া হকারদের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হয়েছে। কিন্তু ভিন্ন চিত্রের দেখা মিলেছে নগরীর দেওভোগ এলাকার প্রবেশ মুখে। নগরীর দুইটি অতি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও ঐহিত্যবাহী বিদ্যাপীঠ মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের দেয়াল ঘেষে এসব অবৈধ দোকানপাটের পসরা সাজিয়ে বসিয়েছে।

নগরীর বঙ্গবন্ধু সড়ক সহ অন্যান্য সড়ক গুলোতেও নিয়মিত অভিযান পরিচালিত হতে দেখা গেছে সোমবার ১১ মে বিকেলে মর্গ্যান স্কুলের প্রধান ফটক থেকে শুরু করে পুরো সড়কের দুই পাশে এসব খাবারের দোকানপাট বিনা বাধায় খোলা রাখতে দেখা গেছে।

সেই সাথে এই সড়কের প্রবেশ মুখেই রয়েছে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড। এখানে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজ, সহ মিন্নত আলী মাজার এবং  (শেখ রাসেল) নগর পার্ক অবস্থিত। ফলে এই এলাকাটি অত্যন্ত ব্যস্ততম এবং গুরুত্বপূর্ন একটি সড়ক। সাথেই রয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক মার্কেট। যেখানে প্রায় কয়েকহাজার দোকান রয়েছে যেখানে তৈরি পোশাক বিক্রি করা হয়। স্বাভাবিক অর্থে এই মার্কেটটিও অতন্ত স্পর্শকাতর একটি মার্কেট। এখানে অগ্নি ঝুকি অনেক বেশি রয়েছে। ইতোপূর্বে এই মার্কেটে বহুবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসব গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান গুলোর প্রবেশের রাস্তায় এভাবে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে ওই এলাকায় প্রতিনিয়ত যানজটের পাশাপাশি ওই সকল খাবারের দোকান গুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়ে থাকে। এসব গ্যাস সিলিন্ডার থেকে যে কোনো সময় যে কোন মুহুর্তে অগ্নিকান্ড ঘটনার ঝুকি থাকে ফলে তৈরি পোশাক মার্কেটটিও অগ্নিঝুকি আরো বৃদ্ধি করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মকর্তা সম্রাট হাসান সুজন জানান, এই দোকানপাটের বিষয়টি আমারো নজরে এসেছে। আমরা আপাতত জনসাধারণের চলাচল নিবিঘœ করতে মূল সড়ক গুলোকে প্রধান্য দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। পর্যায়ক্রমে কর্তৃপক্ষের নির্দেশনা এলে আমরা সেখানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। এক্ষেত্রে আমাদের সাংবাদিকদের সহযোগিতা সব থেকে বেশি প্রয়োজন।