সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের কাছে স্মারকলিপি প্রদান স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১২ মে) বেলা ১টায় এলাকাবাসী পক্ষে মিনহাজ ভূঁইয়ার উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ডটি একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। এ স্ট্যান্ড দিয়ে প্রতিদিন বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার পথচারী মৃত্যুঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়ে থাকে। এ স্ট্যান্ডে ফুট ওভারব্রীজ না থাকার কারণে প্রতিদিনেই সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৃত্যুর ফাঁদ থেকে চিরমুক্তি জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন), জামায়াতে ইসলামী নেতা হারুনুর রশিদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাহিম ভূঁইয়া, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সাবেক সংগঠক সোহাগ আহমেদ, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মাসুদ রানাসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ।





































আপনার মতামত লিখুন :