News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পাইপ গান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:৩৭ পিএম সিদ্ধিরগঞ্জে পাইপ গান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেফতার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতারকৃত হলো সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোঃ মুরাদ (৩০)।

‎পুলিশ জানায়, ১১ মে ( সোমবার) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করে হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।