বন্দরে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাকিব (৩২) নামে ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাকিব বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর স্কুলরোড এলাকার জামাল মিয়ার ছেলে।
ধৃতকে সোমবার (১১ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১০ মে) বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, প্রতারক রাকিব দীর্ঘদিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে বিল্ডিং নির্মাণের চুক্তি ভবন মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়ে যায়। প্রতারক রাকিব গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।





































আপনার মতামত লিখুন :