নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, ১১ মে দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান।
১২ মে ভোর ৬টায় দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়।
নিহতদের পরিবারের সদস্যরা কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি নিজেদের জিম্মায় নিয়ে যান।
নিহত মনিরুলের পিতা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
অপরদিকে শুভ’র পিতা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।

































আপনার মতামত লিখুন :