সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উন্মাদনার পরে এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে স্থান করে নিচ্ছে মহিষ ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্টসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।
পবিত্র কুরবানীর ঈদে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কুরবানী দেয়া হবে এবং মহিষ ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার এমন সংবাদ দেখা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে।
আলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন রাজধানীর পুরান ঢাকার এক ক্রেতা। ঈদের আগে রাজধানীতে যাবে ভাইরাল এই ডোনাল্ড ট্রাম্পটি।
আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে নানা শিরোনাম বা ফটোকার্ড হয়েছে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আসল ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে গোলাপী মহিষটির ছবি দিয়ে ফটোকার্ড তৈরী করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়েছে। যার মধ্যে রয়েছে রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, দি ম্যানিলা টাইমস,ফ্রান্স টোয়েন্টিফোর ইংলিশ, টেন নিউজ, গালফ টুডে, তেহরান টাইমস, আরব নিউজ, জি নিউজ, ডি ডব্লিউ সহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খবর প্রকাশিত হলেই তাতে হুমড়ি খাচ্ছে নেটিজেনরা।
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এলভিনো জাতের মহিষটি দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে হওয়ায় তার ছোট ভাই আদর করে এটির নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছিলেন। এটি যে এতটা ভাইরাল ও জনপ্রিয় হবে সেটা তার কল্পনাতেও ছিলনা। সবই আল্লাহর ইচ্ছা। তিনি আরো জানান, এটি শুধু দেশে নয় বিদেশেও বেশ আলোচিত হয়েছে। বিদেশ থেকেও তার কাছে অনেক কল এসেছে। এই মহিষ ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নারায়ণগঞ্জের কথা, তার ফার্মের কথা বিশ্ববাসী জেনেছে। এটি তার কাছে আনন্দের।
ভাইরাল হওয়ার পরে প্রতিদিনই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে গোলাপী কালারের এলভিনো জাতের মহিষটিকে স্বচক্ষে দেখতে ভীড় জমাচ্ছেন শত শত মানুষ। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলা থেকেও অনেকে এসেছেন। শিশু কিশোরর যুবকরাই নন অনেক নারীরাও এসেছিলেন মহিষ ডোনাল্ড ট্রাম্পকে একনজর দেখতে। সকাল থেকে বিকেল অবধি ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। দর্শকদের ভীড়ে ফার্মটির কুরবানীর পশুগুলোর ওজন কমে যাওয়ার আশঙ্কায় মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দর্শনার্থীদের জন্য প্রদর্শন বন্ধ করে দেয় ফার্মটির মালিকপক্ষ।















-20260522173818.jpg)



















আপনার মতামত লিখুন :