আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে আসা ৩৬টি গরু জোরপূর্বক বন্দরের একটি হাটে নামানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বেপারি বিষয় জানিয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরে শীতলক্ষ্যা নদী দিয়ে আসার পথে বন্দরের ১নম্বর খেয়াঘাটে এ কান্ড ঘটানো হয়েছে।
জানা গেছে, দয়াল নামের এক গরু বেপারি সিরাজগঞ্জের শাহাজাদপুর হতে ৩৬টি গরু নিয়ে শীতলক্ষ্যা নদী উপর দিয়ে ট্রলারযোগে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিলেন। যাত্রাকালীন পথে গরুবোঝাই ট্রলারটি বন্দর উপজেলার ১নম্বর খেয়াঘাট অংশ অতিক্রম করার আগেই সংঘবদ্ধ একটি গ্রুপ ওই ট্রলারে থাকা গরু বেপারিসহ প্রত্যেকে বেধড়ক মারধর করে জোরপূর্বক গুরু খেয়াঘাটের হাটে নামিয়ে ফেলেন।
ভুক্তভোগী গরু বেপারি মো. দয়াল বলেছেন, আমি ৩৬টি গরু নিয়ে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম,পথেই বেশ কয়েকজন লোক জোরপূর্বক আমাদের ট্রলার থামিয়ে গরু তাদের হাটে নামিয়েছেন। আমাদের একটি গরুর পা-ও ভেঙে ফেলা হয়েছে। আমরা গরীব মানুষ আমাদের রক্ষা করুন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আবুল কালামের পুত্র ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা জানান, খবরটা শুনে আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। তবে গরু কারা আটকিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি, কেউ সঠিকভাবে বিষয়টি পরিস্কার করতে পারছে না। আমি যাচ্ছি। গরু কেউ রাখতে পারবে না।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, বিষয়টি আমি অবগত। আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং গরু ছেড়ে দিচ্ছেন। বেপারিকে মারধর করার বিষয়টি এখনো নিশ্চিত হইনি।



-20260522173818.jpg)

































আপনার মতামত লিখুন :