News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে সাংবাদিকদের কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৭:৪২ পিএম বন্দরে সাংবাদিকদের কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন 

নারায়ণগঞ্জের বন্দরে মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সিনিয়র সাংবাদিক এসএম শাহীনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বন্দর প্রেসক্লাবের সামনের সড়কে সম্মিলিত সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

যুগান্তর পত্রিকার প্রতিনিধ সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্ব ও বি এম এস এফ বন্দর শাখার সাধারণ সম্পাদক  জিকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,  বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ , সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন ,অর্থ সম্পাদক লতিফ রানা, বন্দর মডের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক    আরিফুল ইসলাম , জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন, বি এম এস এফ বন্দর শাখার সহসভাপতি  আবুল বাশার, বন্দর উপজেলা প্রেসক্লাবের নব্য সভাপতি   শরীফূল ইসলাম,সাধারণ সম্পাদক  শামীম ইসলাম, প্রবীন সাংবাদিক  জিএম মজনু, বন্দর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  উজ্জল সরকার, বন্দর মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, বি এম এস এফ বন্দর শাখার সাংগঠনিক সম্পাদক এম এ আজাদ, বাংলা টিভি নাজমুল, এন এ এন টিভির প্রান্ত রহমান, সাংবাদিক কিবরিয়া, মনির হোসেন, আলামিন মুন্সী,  সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং কার্যালয়ে ভাঙচুর চালানো স্বাধীন সাংবাদিকতার উপর বড় আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সাংবাদিক শাহীন সিএনএন বাংলা টিভি জেলা প্রতিনিধি,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটি ও বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, বন্দর এলাকায় ইদানীং মাদক কারবারিদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। গত কয়েকদিন আগে এক সংবাদকর্মীর কার্যালয়ে যেভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় থানায় ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।