নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (২৩ মে) বিকেলে উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির যৌথ আহ্বানে সাড়া দিয়ে এলাকাটি পরিদর্শনে এসে তিনি ওই ঘোষণা দেন।
সাখাওয়াত উত্তর চাষাঢ়া বড় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির মুখোমুখি হয়ে তাঁদের বিভিন্ন দাবি ও নাগরিক দুর্ভোগের কথা শুনেন।
জিয়া হল থেকে রামবাবুর পুকুরপাড় পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ ও নতুন করে কার্পেটিং, পুকুরের পাড় বাঁধানো, এলাকার সামগ্রিক সৌন্দর্যবর্ধন, বৃক্ষ রোপণ এবং ল্যাম্পপোস্ট মেরামতসহ আধুনিক বাতি স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উপস্থিত ছিলেন উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক খান, সহ-সভাপতি মিজান, সাধারণ সম্পাদক কামরান হোসেন আবুল, নুরুল হুদা, সনেট সিনহা, সেন্টু খান, নিট ওড়না অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আবুল বাশার, রাকিব হোসেন, নজরুল, ভুট্টু, কবির, আরিফ, তুহিন, মামুন, রাজা, একরাম এবং উত্তর চাষাঢ়া জামে মসজিদ ও ছোট মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ।
উপস্থিত ছিলেন নাসিক ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার সর্বস্তরের সাধারণ নাগরিকবৃন্দ। বক্তব্য শেষে নাসিক প্রশাসক কর্মকর্তাদের সাথে নিয়ে রামবাবুর পুকুরপাড় এলাকার বিভিন্ন অলিগলি ও নাগরিক সমস্যাগুলো সরেজমিনে প্রদক্ষিণ করেন এবং দ্রুততম সময়ে কাজ শুরু করার নির্দেশ দেন।













-20260522173818.jpg)






















আপনার মতামত লিখুন :