News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৬ জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:২৯ পিএম নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এম সার্কেস ও চাষাঢ়া এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ মে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ২২ মে বিকেল সাড়ে ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা অবধি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে মনির হোসেন (৪৮), মোঃ বজলু (৪৫), মোঃ আফজাল মিস্ত্রী (৪৫), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬) ও সোহেল সরকারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধ এবং উক্ত সংগঠনের সদস্যদের গ্রেফতার করতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আসামি মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় ২টি এবং সিদ্ধিরগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে ও আসামি খোরশেদ আলম অপুর (৩৬) বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ১টি ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় ১ টি মামলা রয়েছে।