নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় ৬ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) বিকেলে ৯নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটলেও রাতে জানাজানি হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই সময়ে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, বিকেলে এই ঘটনা ঘটার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারে। তবে তিনি কাউকে কিছু বলেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখান হতে পরে বাসায় আনা হয়েছে।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত বলা যাবে।



































আপনার মতামত লিখুন :