News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

তালতলার গরুর হাটের ইজারা পেলেন হাজী মো. শহীদুল্লাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:৩৭ পিএম তালতলার গরুর হাটের ইজারা পেলেন হাজী মো. শহীদুল্লাহ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পাগলা তালতলার অস্থায়ী গরুর হাটের ইজারা পেয়েছেন ব্যবসায়ী হাজী মো. শহীদুল্লাহ।

হাট ইজারা সম্পন্ন হওয়ার পর থেকেই এলাকায় কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও পাগলা তালতলার এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু আসবে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাজী মো. শহীদুল্লাহ বলেন, সবার সহযোগিতায় একটি সুশৃঙ্খল, নিরাপদ ও ভোগান্তিমুক্ত পশুর হাট উপহার দেওয়ার চেষ্টা করবো। যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এবারের গরুর হাটে জনভোগান্তি কম হবে এবং ব্যবসায়ীরাও ভালো পরিবেশে বেচাকেনা করতে পারবেন।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি নিশ্চিত করার দাবিও জানান তারা।