News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাষাঢ়ায় গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:১৯ পিএম চাষাঢ়ায় গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্ট থেকে গোপন বৈঠকের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এনসিপি ও শিবির নেতাদের দাবী, আটককৃতরা আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাঁরা বিষয়টি আগে থেকেই জানতেন। অপরদিকে পুলিশ বলছে, আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে।

শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়ায় বিবি রোডে অবস্থিত ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

শিবিরের মহানগরের সভাপতি অমিত হাসান ও এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান উভয় দুপুর থেকে ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেন।

অমিত জানান, দুপুরে বালুরমাঠের একটি রেস্টুরেন্টে বৈঠকের কথা ছিল। আমারও দুপুর থেকে তৎপর ছিলাম। পরে তারা অন্য একটি রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে পুলিশ ৩জনকে আটক করেছে।

নিরব রায়হান জানান, তাদের তৎপরতার কারণে বৈঠকটি ঠিক হতে পারেনি। স্থান পরিবর্তন করলেও আমরা সবগুলো রেস্টুরেন্টে নজরদারী করি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান জানান, আটক ৩ জনের পরিচয় যাচাই বাছাই চলছে।