News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:৫২ পিএম ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা

নারায়ণগঞ্জে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে ‘ফিফা ওয়ার্ড কাপ ভাইব এন্ড জার্সি ডে’ অনুষ্ঠানে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনের প্রথমভাবে ফ্ল্যাশ মব, আলোচনা সভা ও দ্বিতীয় ভাগে ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই সাথে ছিলো বিভিন্ন দেশের জার্সি ক্রয়ের সুযোগ। পুরো ম্যাচ আনন্দের সাথে উপভোগ করেন শিক্ষার্থীরা।

প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থক টিমকে ২ - ১ গোলে হারায় আর্জেন্টিনা সমর্থক টিম। দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পড়ে খেলায় অংশ নেয়ায় বেশ উত্তেজনা তৈরী হয় দর্শকসাড়িতে।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের এডভাইজার রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। প্রীতি ম্যাচ হলেও খেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুস্থ খেলা এবং বিনোদন তৈরী করতেই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। যেখানে শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বার সকলে মিলে খেলা উপভোগ করেছি।