News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফতুল্লা ও বন্দরে ১১৯ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:৫৬ পিএম ফতুল্লা ও বন্দরে ১১৯ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের পৃথক দুই উপজেলায় অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

শুক্রবার (২২ মে) বিকেল ও রাতে ফতুল্লা ও বন্দরে অভিযান পরিচালিত হয়েছে। 

বিষয়টি র‍্যাব-১১ এর অপস্ অফিসার মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আটককৃত মাদক কারবারিরা হলেন: ফতুল্লার শৈলকুড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের আঃ মালেকের ছেলে মো. সুমন মিয়া (৩৫)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের তথ্যে ফতুল্লা উপজেলার গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। একপর্যায়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। মূলত এই কারবারিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় আকারের চালান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বিক্রি করে আসছিল।

এদিকে এদিন রাত ৯ টার সময়ে পৃথক আরেকটি অভিযানে বন্দর থানাস্থ মদনপুর আন্দিরপাড় এলাকা হতে করে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা করে র‍্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মালামাল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।