News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে নির্বিঘ্ন নৌ যাত্রা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের মহড়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:৪৬ পিএম ঈদে নির্বিঘ্ন নৌ যাত্রা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের মহড়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নৌ পথে নির্বিঘ্নে যাতায়াতের নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নৌ-  মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ।

শুক্রবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে মহড়ায়, লঞ্চ দুর্ঘটনার কবলে পড়লে কীভাবে যাত্রীরা আত্মরক্ষা করবে, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত কিভাবে উদ্ধার কাযে অংশ নিবে এসব বিষয়ে ব্রিফিং,  লিফলেট বিতরণ  ও মহড়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ এর উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, যাত্রী ধারণ ক্ষমতার কথা চিন্তা করে মানুষ যেন অতিরিক্ত যাত্রী না হয় সে ব্যাপারেও সচেতন করার লক্ষ্যে আজকের এই মহড়া। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা কত দ্রুত উদ্ধার কাজ করবে সেই পরিকল্পনা মাথায় রেখে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।