নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামী শরীফকে পুলিশের সামনেই মাটিতে ফেলে মারধর করেছে বিক্ষুদ্ধ জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, এদিন চাঁদমারী এলাকার মো. নাছির উদ্দিন নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামী শরীফকে রিমাণ্ড শুনানীর জন্য আদালতে উঠানো হয়। সেই সাথে তাকে কোর্ট হাজত থেকে আদালতে নেয়ার পথে নিহত মো. নাছির উদ্দিনের এলাকাবাসী আসামী শরীফকে পুলিশের সামনেই হামলা করার চেস্টা করে।
এক পর্যায়ে আসামী শরীফ আদালতের দরজার সামনে পড়ে যায়। আর এতেই বিক্ষুদ্ধ জনতা শরীফকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করে। পরে আরও পুলিশ ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সেই সাথে তার রিমাণ্ড শুনানী হয় এবং আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বাদী পক্ষের আইনভীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূইয়া সবুজ বলেন, নাছির উদ্দিন নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামী শরীফকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলো মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামীকে মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, এই হত্যা মামলার আসামী অনেক বড় অপরাধী। এলাকাবাসী তার উপড় অনেক ক্ষুদ্ধ। আর তাই তাকে সরাসরি দেখে বিক্ষুদ্ধ নিজেদের ঠিক রাখতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা আইনজীবীরা ও পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামীকে আদালতে নেয়ার পথে একটি পক্ষ হামলা করার চেষ্টা করেছিলো। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছি। সেই সাথে আদালত আসামীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ১৪ মে চানমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে মো. নাছির উদ্দিন ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামে এক সন্ত্রাসীকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।


































আপনার মতামত লিখুন :