News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ডিশ ব্যবসায়ী নাসির হত্যায় শরীফ ৫ দিনের রিমান্ডে 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৫৮ পিএম ডিশ ব্যবসায়ী নাসির হত্যায় শরীফ ৫ দিনের রিমান্ডে 

ফতুল্লার চাঁদমারী মাউরাপট্টিতে ডিশ ব্যবসায়ী নাসির হোসেন হত্যা মামলার মূল আসামী শরীফ ১৩ দিন আগে আত্মসমর্পন করলেও পুলিশ বিষয়টি গোপন রাখায় ক্ষুব্ধ হয়ে উঠেছে নিহতের পরিবার ও স্বজনেরা। তারা দাবী করেছেন, একজন অপরাধীর এ ধরনের তথ্য গোপনের পেছনে কোন উদ্দেশ্য রয়েছে।

৩০ জুন শরীফকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখায়। তারা পুলিশের সামনেই শরীফকে আটকে মাটিতে ফেলে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিন শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বাদী পক্ষের আইনভীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূইয়া সবুজ বলেন, নাছির উদ্দিন নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামী শরীফকে ৭ দিনের রিমাণ্ড আবেদন করেছিলো মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানী শেষে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

গত ১৪ মে দুপুর সাড়ে ১২টায় চাঁদমারী মাঊরাপট্টি ডিস ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে নাসির হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এতে সিসিটিভি একটি ফুটেজে শরিফ ও জুয়েলকে দৌড়ে যেতে দেখা গেছে। ঘটনার পরে নিহতের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ ঘটনার পর ৪ জনকে গ্রেপ্তার করে।

এর মধ্যে বিচার দাবীতে গত ২৪ জুন পরিবারের লোকজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিল। গত ২৮ জুন রাতে জানাজানি হয় যে কয়েকদিন আগে শরীফ আত্মসমর্পন করেন। এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন।

নিহতের স্বজনরা জানান, মামলার প্রধান আসামী আদালতে আত্মসমর্পণ করলেন অথচ তদন্তকারী কর্মকর্তা এবং বাদিপক্ষের আইনজীবীর কাছে বিষয়টি চেপে যাওয়া রহস্যজনক। তাদের অভিযোগ আর্থিক লেনদেনের মাধ্যমে শরীফের আত্মসমর্পণের বিষয়টি চেপে গেছে পুলিশ।