ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম ওসমান ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান প্রধানকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার হওয়ার পর আওয়ামীলীগ নেতা আতাউর রহমান প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে দৌড়ঝাঁপ করছে।
স্থানীয়দের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এর ঘনিষ্ঠ পরিচয়ে আতাউর রহমান প্রধান এলাকায় দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছেন। সরকার পরিবর্তনের পর শামীম ওসমান আত্মগোপনে থাকলেও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আতাউর রহমান প্রধান এখনও প্রকাশ্যে চলাফেরা করছেন বলে দাবি স্থানীয়দের।
সম্প্রতি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পর থেকেই ওই পদ দখলে নিতে আতাউর রহমান প্রধান তৎপর হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর ভাষ্য, একজন সক্রিয় আওয়ামী কর্মী এখনো কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধির দায়িত্ব পাওয়ার চেষ্টা করেন সেটা প্রশ্নবিদ্ধ।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবে তা স্থানীয় সরকার দেখবে। সেখানে এ বিষয়ে অবগত করা হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেয় তা বাস্তবায়ন করা হবে।






































আপনার মতামত লিখুন :