News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

চাষাঢ়ায় ছাত্রদের বিক্ষোভ, সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৯ পিএম চাষাঢ়ায় ছাত্রদের বিক্ষোভ, সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও দুই নং রেল গেট এলাকাতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ওই সময়ে তাঁরা মন্ত্রীর পদত্যাগ দাবীতে স্লোগান দেন।

বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে দুপুরে চাষাঢ়া ও দুই নং রেল গেট এলাকাতে পৃথকভাবে এসব মিছিল ও বিক্ষোভ হয়।

এদিকে সকাল থেকেই চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ মোতায়েন ছিল। পরীক্ষা শেষে প্রতিষ্ঠানের ইউনিফর্ম গায়ে বিক্ষোভ শুরু হয়। ওই সময়ে কয়েকজন শিক্ষার্থী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও চাষাঢ়া-পঞ্চবটি সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।