নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদক মামলায় মো. মামুন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মো. মামুন মুন্সীগঞ্জের গজারিয়া হোগলাকান্দি এলাকার আব্দুর রশীদের ছেলে। রায় ঘোষণার সময়ে মামুন পলাতক ছিলো।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ২০২৫ সালের ১৭ এপ্রিল সোনারগাঁয়ে ঝাউচল এলাকা থেকে মো. মামুনকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। সে কুমিল্লা থেকে মোটর সাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহন করে আসছিলো। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।








































আপনার মতামত লিখুন :