নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ ফেরীঘাট থেকে ১ টি বিদেশী পিস্তল সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী মো. আনন্দকে (৩০) গ্রেফতার করা হয়। এসময় আসামীর কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অস্ত্রধারী মোঃ আনন্দ (৩০) ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মৃত নুরুল ইসলাম ছেলে। বর্তমানে সে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্রধারী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








































আপনার মতামত লিখুন :