চট্টগ্রামে বন্যার্তদের পাশে দাঁড়াতে সেখানে ছুটে গিয়েছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ বিতরণ টিম। আর এই টিমে নেতৃত্বে রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালীতে নিজে উপস্থিত থেকে দলের পক্ষে উপহার পৌঁছে দিচ্ছেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওনা দেন এবিএম সিরাজুল মামুন।
তিনি ছাড়াও কেন্দ্রীয় এই টিমে আরো অংশগ্রহণ করেছেন দলের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতী শিহাবুদ্দীন, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাবুদ্দীন, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমী সহ খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।
এবিএম সিরাজুল মামুন বলেন, বন্যার শুরু থেকেই মজলিসের বিভিন্ন টিম কাজ করছে। দায়িত্বশীলগণও সরাসরি উপস্থিত হয়ে মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার চেষ্টা করছেন।
তিনি সরকারকে বন্যার্ত এলাকায় জরুরি ও বিশেষ ত্রাণ তৎপরতা চালানোর আবেদন জানান এবং নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে বন্যার্ত মানুষের সহায়তায় নিজ নিজ সামর্থ্যের আলোকে অংশ নেওয়ার আহবান জানান।






































আপনার মতামত লিখুন :