News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

থানা প্রাঙ্গনে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:৪৩ পিএম থানা প্রাঙ্গনে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গনে রমজান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী শরীরে কেরোসিন ঢেলে  আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আত্মহত্যা থেকে বিরত করেছেন। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। আত্মহত্যা করতে যাওয়া রমজান বন্দরের একরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এক মাদক ব্যবসায়ী থানা প্রাঙ্গনে এসে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এবং হুমকি প্রদান করেন। তখন তারা তাকে বুঝিয়ে শান্ত করে। সেই সাথে শরীরে পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আত্মহত্যা থেকে বিরত রাখা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। মূলত তার সহযোগী কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে তারা ওই ব্যক্তিকে মারার হুমকি দেন। আর তাই তাদের শায়েস্তা করতে মূলত তিনি এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। তবে আমরা ঘটনা ঘটার আগেই তাৎক্ষণিত ব্যবস্থা নিয়েছি।