News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জের মেয়ে মেধাকে বলা হয় প্রকৃতিকন্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৯:১০ পিএম নারায়ণগঞ্জের মেয়ে মেধাকে বলা হয় প্রকৃতিকন্যা

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’ ও মেধাযাপন মঞ্চ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মেধাযাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জের মেয়ে মেধাকে বলা হয় প্রকৃতিকন্যা। প্রকৃতিকে ভালোবেসে, ‘গাছের জন্য গান’ গাওয়ার সময় গোড়া থেকে বিচ্ছিন্ন একটি পতিত গাছের নিচে চাপা পড়ে নিজের জীবন উৎসর্গ করে মেধা ইতোমধ্যেই দেশবিদেশে পরিবেশ ও প্রকৃতিকন্যা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

সেই মেধার ২৭ তম জন্মদিন ছিলো মঙ্গলবার। এ উপলক্ষে সকালে বন্দরের সমরক্ষেত্র, বিএম ইউনিয়ন স্কুল এবং ডকইয়ার্ড স্কুলের আঙিনায় নানা জাতের বৃক্ষরোপণ করা হয়। বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সেমিনার হলে মেধার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ‘বিবর্তন’এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং মেধার (সৌমিতা দাশ চৌধুরী) পিতা মলয় দাশ চন্দন। আলোচনা করেন, করীম রেজা, শফিকুল ইসলাম দেলোয়ার, জাহিদুল হক দীপু, সালাহউদ্দিন আহমেদ, মোখলেছুর রহমান এবং ইউসুফ আলী এটম। আবৃত্তি করেন, জিয়াউল ইসলাম কাজল, মুহম্মদ সেলিম, কাউছার আক্তার পান্না, সাদিয়া আফরিন তমা এবং সিরাজুল ইসলাম। সঙ্গীত পরিবেশণ করেন, শুভমিতা পাল, প্রিয়াংকা দাস, শুভশ্রী দাস, সাথী সাহা নদী, প্রিয়শু দাস, জ্যোতি দাস।