প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাবত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার ১৫ জুলাই মহানগরীর ২৭নং ওয়ার্ডের উদ্যেগে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে নিম, আম, কাঠাল ও পেয়ারা গাছ রোপনের মাধ্যমে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সাবেক যুবদল নেতাকর্মীরা বৃক্ষ রোপন করেন।
এসময় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, ২৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোমেন মিয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আলআমিন, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেন্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন করবো। আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছ পরিহার করে পরিবেশ বান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপন করছি যাতে পরিবেশ, মানুষ ও পশু পাখি উপকৃত হয়।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপনের কথা স্মরণ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বৃক্ষরোপণ ও দোয়া শেষে অসুস্থ সাবেক যুবদল নেতা কাইয়ুম হোসেন শারীরিক অবস্থার খোজ নেয়ার জন্য তার বাড়ীতে যান নেতাকর্মীরা।
আরো উপস্থিত ছিলেন নুরুল্লাহ খন্দকার, রানা মুন্সী, মুসা মিয়া, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, নুরুল আলম, কামরুল ইসলাম, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মো. জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজান, নীরব, রিয়াদ প্রমুখ।






































আপনার মতামত লিখুন :