News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৯:৩৭ পিএম উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করুন

অতিভারী বর্ষণ, বন্যা,পাহাড় ধস,প্রাকৃতিক দুর্যোগে সারাদেশের জনজীবন বিপর্যস্ত। চট্রগ্রাম, কক্সবাজার সিলেট সহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিতে টানা বৃষ্টির ফলে রাজধানীসহ সারাদেশে জলাবদ্ধতা তৈরী হয়েছে যা মানুষের জীবনযাপনে চরম দুর্ভোগ তৈরী করেছে। বন্যায় পরীক্ষাকেন্দ্র গুলো তলিয়ে গেছে যার ফলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমতাবস্থায় চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার দাবী জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম,সদস্য লাগারথা লিথি।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে চট্রগ্রাম শিক্ষাবোর্ড ইতিমধ্যে পরীক্ষা স্থগিত করেছে কিন্তু ঢাকা সহ সারাদেশে অতিভারী বর্ষণের ফলে পরীক্ষা কেন্দ্রগুলো জলাবদ্ধতায় আছে৷ দেশের কোথাও কোথাও পাঠদান কক্ষে হাটু সমান পানি উঠার কারণে পাঠদান বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে  ভয়াবহ বন্যায় ৫০ অধিক মানুষের প্রাণহানী ঘটেছে। লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী অবস্থায় দিনাতিপাত করছে। অতিদ্রুত সকল বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে এনে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা প্রয়োজন। এর মধ্যে  বৃহৎ অংশের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।  দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তিতে পড়ছে দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা।