News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আওয়ামী লীগ অফিস ভাঙতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১০:২৬ পিএম আওয়ামী লীগ অফিস ভাঙতে হবে

রেলওয়ে জমির উপরে আওয়ামী লীগের কার্যালয় সহ একাধিক দোকান বসিয়ে ভাড়া নিচ্ছে কতিপয় সুবিধাভোগী চক্র। এদিকে এবার নারায়ণগঞ্জ শহরের যানজট মুক্ত নগর গড়ে তুলতে ২নং রেলগেইট থেকে চাষাঢ়া পর্যন্ত বাইপাস সড়ক চালু উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে চাষাঢ়ামুখী সরকারি মহিলা কলেজের সামনে দখলমুক্ত করা হয়েছে। যার কারণে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন নারায়ণগঞ্জবাসী।

এবার ২নং রেলগেইট ও দেওভোগমুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য রেলওয়ে সাথে সিটি কর্পোরেশনের একাধিক আলাপচারিতা হয়েছে বলে জানা গেছে। এতে যানজট রোধে প্রয়োজনে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কার্যালয়, মনির হোটেল, বিরিয়ানি ও মিষ্টি দোকানসহ একাধিক স্থাপনা ভাঙ্গা হতে পারে।

বিগত আওয়ামীলীগ সরকার ক্ষমতাগ্রহণের পর মামলা মোকাদ্দমা মাধ্যমে রেলওয়ের দুই শতাধিক শতাংশ জমি দখলে রেখেছে একটি সুবিধাভোগী চক্র। যার কারণে বিবি রোড ছাড়া শহরের জনসাধারণ চলাচলে আর কোন সড়ক দিয়ে অতিক্রম করতে পারছে না। রেলওয়ে থেকে লীজ ও মামলা মোকাদ্দমা মাধ্যমে দখলকৃত জমি উপর স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করা হচ্ছে। এর বেশিভাগ মোটা অংশ হাতিয়ে নিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ ও সুবিধাভোগী একাধিক নেতাকর্মীরা। যার কারণে আওয়ামীলীগের কার্যালয়কে প্রধান সারিতে রেখে চারিদিকে দোকান ভাড়া কারা নিচ্ছে এতে কোন পরিস্কার তথ্য পাওয়া যাচ্ছে না। অবৈধ বিদ্যুৎ সংযোগ ও জেনারেল লাইনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা মাসে আদায় করা হচ্ছে।

একাধিকবার রেলওয়ে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালালেও বার বার আওয়ামীলীগের কার্যালকে সামনে টেনে স্থাপনাগুলো রক্ষা করা হয়। ওই সময়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের তৎকালীন প্রশাসক আনোয়ার হোসেন নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আটকিয়ে দেয়া হয়। রেলওয়ে ও সিটি কর্পোরেশনের জমি থাকলেও আওয়ামীলীগের সরকার আমলে উচ্ছেদ করতে পারেনি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সূত্রে জানা গেছে, শহরের যানজটরোধে বিগত সময়েও আওয়ামীলীগ কার্যালয়টি সরিয়ে নেয়া প্রস্তাব ছিলো। কিন্তু ক্ষমতার আওয়ামীলীগ সরকার ও নাসিকের মেয়র আওয়ামীলীগের নেত্রী হওয়ায় সেটা সম্ভব হয়নি। যার ফলে অপরিকল্পিত নগরীর মধ্যে যানজটটি এখন ভয়াবহ আকারে রয়েছে। এবার যেহেতু জনসাধারণের চাহিদা অনুযায়ী সেই প্রস্তাবনা বাস্তবায়নে দিক ছুটতে চান নাসিক। শহরের বিবি রোড ছাড়া বাইপাস সড়ক চালু করে যানজটমুক্ত নগর গড়ে তুলতে চায় নাসিক। যার কারণে রেলওয়ে একাধিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নাসিকের প্রশাসনের একাধিক কর্মকর্তারা আনুষ্ঠানিক আলাপচারিতা চলমান রয়েছে।