ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাহেব চরমোনাই বলেন, আত্মতৃপ্তি ইসলামের মধ্যেই আসতে হবে। ইসলামী নীতি আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি ও মুক্তির গ্যারান্টি। হিন্দু, খ্রিস্টান সহ যেকোনো গোষ্ঠীকে আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আপনারা দুনিয়াতে শান্তিতে থাকতে চান একমাত্র ইসলামী আদর্শই সেই গ্যারান্টি দিয়েছে।
তিনি আরো বলেন, বিগত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামাতের সাথে সম্পৃক্ত করে তার থেকে একটি স্বচ্ছ ও নিরেট ইসলামী দল হিসেবে সোনালী সূর্যের মত উদিত করেছে। সবাই ইসলামের কথা বলে, কিন্তু প্রকৃত ইসলামী দল সেটা চিহ্নিত করা সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য। আর বিগত নির্বাচনে প্রকৃত ইসলামী দল জাতি চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
২০ জুলাই বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মাওলানা আরিফুল ইসলাম ও নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
নগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য আতিকুর রহমান নান্নু মুন্সি, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জের নব কমিটি ঘোষিত হবে। আমি আপনাদেরকে বলতে চাই আগামী কমিটিতে যাদেরকে রাখা হবে তাদের ভিতর বাহির দেখে এবং যাচাই-বাছাই করে প্রকৃত যারা ইসলামের খেদমত করতে চায় তাদেরকে দায়িত্ব দিতে হবে। দলাদলি বাদ দিয়ে সভাপতি সেক্রেটারি কে হল না হল সেই দিকে ভ্রুক্ষেপ না করে নিজেকে দ্বীনের একজন কর্মী ও খাদেম মনে করে ইসলামী আন্দোলনের কাজ করে যেতে হবে।
প্রধান বক্তা মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা অপশক্তির সাথে কখনোই আপোষ করি না। সত্য ও ন্যায়ের পক্ষে আমরা ছিলাম এবং আছি। আমরা আদর্শের উপর থেকেই মানুষের হৃদয়ে জয় করি। মানুষ আমাদেরকে ভালবাসে, কারন আমাদের অতীতে কোন কলুষিত অধ্যায় নেই। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের নির্ভরতা ও আস্থার জায়গা।
পরিশেষে, হরযত পীর সাহেব চরমোনাই ২০২৪- ২০২৬ সেশন বিলুপ্ত ঘোষণা করে ২০২৬-২০২৮ সেশনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করেন।
মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মো. সুলতান মাহমুদকে এবং নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহ সভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করেন।





































আপনার মতামত লিখুন :