News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জ ক্লাবে স্নুকার চ্যাম্পিয়নশীপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১০:০৯ পিএম নারায়ণগঞ্জ ক্লাবে স্নুকার চ্যাম্পিয়নশীপ

গত ১১ জুলাই ২০২৬ শুরু হওয়া নারায়ণগঞ্জ ক্লাব লিঃ স্নুকার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এক সপ্তাহব্যাপী সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

১৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে। প্রতিযোগিতায় ক্লাবের মোট ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। প্রতিযোগিতায় রেজা পাহলভী চ্যাম্পিয়ন হওয়ার দূর্লভ গৌরব অর্জন করেন এবং ইঞ্জিঃ হোসেন মোঃ তানিম তৌহিদ রানার-আপ হওয়ার পাশাপাশি প্রতিযোগিতার সর্বোচ্চ ব্রেক ৮৩ করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক কমিটি, রেফারি, মার্কার এবং সকল সহযোগীর আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সুস্থ প্রতিযোগিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতেও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নিয়মিতভাবে এমন মানসম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখবে।