নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হেরোইন সহ চিহ্নিত মাদক কারবারি আকাশকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাতে নাসিক ১নম্বর ওয়ার্ড থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি মিজমিজি পাগলাবাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ১০০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি আকাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান,গ্রেফতারকৃত মাদক কারবারি মিজমিজি এলাকায় বিশাল সিন্ডিকেট তৈরি করে নেশাদ্রব্য হেরোইন, ইয়াবা ও গাঁজা বিক্রি করিয়ে যুবসমাজকে ধ্বংস করে যাচ্ছেন।
এছাড়াও তার বাহিনীর সদস্যরা নিয়মিত প্রকাশ্যে ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন।
নাম প্রকাশ না করার সর্তে মিজমিজি বাতানপাড়ার স্থানীয় বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে মাদক কারবারি আকাশ তার অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে স্থানীয় এক যুবদল নেতার রিকশার গ্যারেজের সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছেন। তাদের এমন কর্মকান্ডে জনসাধারণের মাঝে ভীতি সৃষ্টি হয়।






































আপনার মতামত লিখুন :