ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একাধিক বিপজ্জনক বাঁকে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। যার মধ্যে চাঁদমারী স্থানান্তরকৃত মসজিদের এলাকা ও আয়কর অফিসের আগের এলাকাটিতে বিপজ্জনক বাঁকে দুর্ঘটনার ঝুঁকি কিছুটা বেশীই। প্রায় দুই বছর আগে সড়ক প্রশস্তকরণে চাঁদমারীতে মসজিদ স্থানান্তর হলেও লিংক রোডের প্রশস্তকরণের কাজ হয়নি। বরং কিছু অংশ সংস্কার করে দায় সেরেছে সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগ। যে কারণে চাঁদমারীতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিপজ্জনক বাঁক দিয়েই যাত্রীদের নিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এছাড়াও এলজিইডি ও আয়কর অফিসের মধ্যবর্তী স্থানে যেখানে ইউটার্ন রয়েছে সেখানেও বিপজ্জনক বাঁক রয়েছে।
জানা গেছে, ৬ বছর আগে ৪৮৯ কোটি ব্যায়ে সোয়া ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। যার মধ্যে সড়ক প্রশস্তকরণে বরাদ্দ ছিল ৩৬৪ কোটি টাকা। সড়কটির পাশে আদালতপাড়া, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিানসহ অসংখ্য শিল্পকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সড়কটি নারায়ণগঞ্জ জেলা শহরকে রাজধানী ঢাকার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মাধ্যমে পাশ্বর্র্বতী জেলার সঙ্গে সংযুক্ত করেছে।
স্থানীয় এলাকাবাসী ও যাত্রীরা বলছেন, চাঁদমারী এই অংশের সড়কটি প্রশস্তকরণ না হওয়ায় এখানে একটি বিপজ্জনক বাক রয়েছে। এই বিপজ্জনক বাকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রায় সরকার শতকোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করলেও এই অংশের প্রশস্তকরণ না করায় ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন বিপাকে। এছাড়াও ওই অংশটুকুতে ইতোমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। তাই রাস্তাটি দ্রুত প্রশস্তকরণে উদ্যোগ নিতে সড়ক ও জনপথকে পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।

































আপনার মতামত লিখুন :