নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ন্যায্যমূল্যের বিভিন্ন মুদি মালামাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
"সাশ্রয়ী বাজার" নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের মুদি সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, হলুদ-মরিচ ফাকি, চিনি, লবন, ডিটারজেন্ট পাউডারসহ আরও অন্যান্য সামগ্রী।
উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আবু জাহের প্রধান হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে এসব মুূদি মালামাল বিতরণ করেন।
জানা গেছে, বর্তমান সময়ের বাজার দরে বিভিন্ন পণ্য সামগ্রী উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। তাই "সাশ্রয়ী বাজার" নামে এই বেসরকারী প্রতিষ্ঠানটি তাদের পক্ষ থেকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে এসব প্রয়োজনীয় কিছু মুদি সামগ্রী বাজার দরের তুলনায় স্বল্পমূল্যে বাজারজাত করছে। যাতে করে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে এসব সামগ্রী ক্রয় করে কিছুটা সাশ্রয় লাভ হয়।
আবু জাহের জানান, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কর্মস্থলে স্বল্প বেতনে কাজ করে বর্তমান সময়ে বাজার থেকে এসব পণ্য সামগ্রী উচ্চ মূল্যে ক্রয় করতে হিমশিম খাচ্ছে। সাশ্রয়ী বাজার"" নামে এই বেসরকারী প্রতিষ্ঠানটি এসব স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে তারা বাজার দরের তুলনায় কিছুটা কম দামে বাজারজাত করছে। এসব সামগ্রী ক্রয় করে স্বল্প আয়ের মানুষজন উপকৃত হবে। তাই আমি "সাশ্রয়ী বাজার" নামে এই নির্ভরযোগ্য বেসরকারী ন্যায্যমূল্যে পণ্য বিতরণকারী প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি এবং সেই সাথে আমি চাই তারা যেন সোনারগাঁয়ের সর্বত্র এসব পণ্য সামগ্রী স্বল্পমূল্যের বিতরণ কার্যক্রম চালু রাখেন।
উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ শাখার সিনিয়র সহ সভাপতি মো. মনির হোসেন, জাকির হোসেন, আলমগীর হোসেন, আতাউর রহমান এবং সাশ্রয়ী বাজারের সেলস ম্যানেজার মো. মামুন, একাউন্ট অফিসার মো. আল মামুন, মোঃ লিটন আহমেদ অনিক (আরএসএম), বাবুসহ স্থানীয় এলাকাবাসী।







































আপনার মতামত লিখুন :