News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

তোলারাম কলেজে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’ ৫০ হাজার টাকার পুরস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৭:৪০ পিএম তোলারাম কলেজে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’ ৫০ হাজার টাকার পুরস্কার

শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় কলেজের পদ্মা মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে জুনিয়র গ্রুপ (নবম-দশম শ্রেণী) এবং সিনিয়র গ্রুপ (একাদশ-দ্বাদশ শ্রেণী) এই দুই ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, শিক্ষার্থীদের মেধাবিকাশ করতে, লেখাপড়ায় আনন্দ নিয়ে আসতে এবং তাদেরকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উপযোগী হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন দেশের বরেণ্য শিক্ষাবিদগণ।

দিকনির্দেশনা ও মডারেশনে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ এবং স্টিমব্রিজ ইন্টারন্যাশনালের হেড অব স্কুল প্রফেসর ড. ফারজানা আলম।

প্রতিযোগিতায় মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা। আগামী ২৩ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১০০ টাকা নিবন্ধন ফি বিকাশ নম্বর 01711709257 এ জমা দিয়ে অনলাইনে কিউআর (QR) কোড স্ক্যান করে নির্ধারিত ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

যেকোনো তথ্যের জন্য যোগাযোগের নম্বর : 01911271609।