নারায়ণগঞ্জের বন্দরে টুটুল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও কিশোর গ্যাং ‘নয়ন গ্রুপ’-এর প্রধান মো. নয়নকে গ্রেফতার করেছে র্যাব-১১ (সিপিসি-১, কালীরবাজার ক্যাম্প)। গ্রেফতারকৃত নয়ন বন্দর এলাকার খোকা মিয়া ওরফে খোকনের ছেলে।
র্যাব জানায়, নয়ন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানায় হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী নয়নের বিরুদ্ধে চলমান মামলাগুলো হলো ২০১৭ সালের ডিসেম্বর মাসের মারামারি ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলা নং-২৪, ২০২১ সালের মার্চ মাসের চুরি ও অবৈধ মালামাল রাখার মামলা নং-৪৫ এতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসের সংঘবদ্ধ হামলা ও আঘাতের মামলা নং-২১, ২০২৩ সালের জুন মাসের ছিনতাই ও ডাকাতির মামলা নং-৪৬, ২০২৪ সালের জানুয়ারি মাসের চোরাই মাল কেনাবেচার মামলা নং-২।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



































আপনার মতামত লিখুন :