News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বন্দরে ৭৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ গ্রেপ্তার ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৮:২৩ পিএম বন্দরে ৭৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

বন্দরে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ধৃত জালনোট ব্যবসায়ী বরগুনা জেলার করেনা থানার বড় যাদবপুর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মদনপুর ছোটবাগ এলাকার আবু হানিফ মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

বিপুল জালনোট উদ্ধারের ঘটনায়  র‌্যাব-১১ বাদী হয়ে গ্রেপ্তারকৃত জালনোট কারবারি বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন।

গ্রেপ্তারকৃতকে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর থানা মদনপুর ছোটবাগস্থ জনৈক আবু হানিফের বাড়ির নিচ তলার ফ্লাটে অভিযান চালিয়ে উল্লেখিত জালনোটসহ ওই জালনোট  ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।