দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিটিভি ও দৈনিক যুগান্তরের বন্দর প্রতিনিধি আতাউর রহমানের সভাপিতত্বে বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের চিন্তার বন্দর প্রতিনিধি জি এম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে গ্রেফতারকৃত সাংবাদিক নুরুজ্জামান মোল্লার স্ত্রী রুমা বেগম ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, “ওসি ও এসপি সাহেবের প্রতি অনুরোধ আপনারা বিষয়টি আগে সঠিকভাবে তদন্ত করুন, তারপর ব্যবস্থা গ্রহণ করুন। কোনো ধরনের তদন্ত ছাড়া অহেতুক ও মিথ্যা মামলায় আমার স্বামীকে কেন গ্রেপ্তার করা হলো? প্রশাসনকে এর জবাব দিতে হবে।”
মানববন্ধনে প্রশাসনের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বন্দর প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এই সাজানো মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জি এম মাসুদ, বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জি এম মজনু, বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর, ও সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক ইয়াদ বন্দর প্রতিনিধি এস এম আবদুল্লাহ, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মেহবুব মিয়া, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমরান মৃধা, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিকে রাসেল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক নূরে এ আজাদ।
উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি দ্বীন ইসলাম দিপু, বন্দর প্রেসক্লাবের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বাংলাবাজার পত্রিকা নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়া ইমন, দেশ কন্ঠ পত্রিকার বন্দর প্রতিনিধি জিয়াবর, রদ্রু বার্তা প্রতিনিধি আনোয়ার হোসেন, নন্দিত টিভি বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া, বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি শেখ সুমন, মফস্বল সাংবাদিক ফোরামের আবুল বাসার সাইফুল, আজকের নীরবাংলা ও ৭১ বাংলা টিভির বিল্লাল হোসেন, নব অভিযান স্টাফ রিপোর্টার মীর মহিউদ্দিন কাদির, সি এন এন বাংলা টিভির জিহাদ হোসেন, চ্যানেল জিরো আকরাম, আলোর ধারা মনির হোসেন ও সাংবাদিক জাহিদুল ও খোকন প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারাও অবিলম্বে সাংবাদিক হয়রানি বন্ধ এবং হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নুরুজ্জামান মোল্লার মুক্তির জোর দাবি জানান।



































আপনার মতামত লিখুন :