বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে সিয়াম (২৪) ও একই থানার মদনগঞ্জ পায়রা চত্ত্বর এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে শাওন (৩৫) ও একই এলাকার আলমগীর মিয়ার ছেলে আকাশ (৩৩) ও একই থানার মদনপুর আন্দিরপাড় এলাকার মৃত আবু মিয়ার ছেলে শাকিব (১৯)।
পৃথক ৩টি স্থান থেকে ১২২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারি বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
ধৃতদের রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার একরামপুর, মদনগঞ্জ পায়রা চত্ত্বর ও মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দরে একরামপুর এলাকা থেকে ধৃত মাদক ব্যবসায়ী সিয়ামের কাছ থেকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট, মদনগঞ্জ পায়রা চত্বর থেকে ধৃত দুই মাদক কারবারি শাওন ও আকাশের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মদনপুর আন্দিরপাড় এলাকা থেকে ধৃত মাদক কারবারি শাকিবের কাছ থেকে ১৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত শাহ আলমগীর ভূইয়ার ছেলে শাহ কামাল ভূইয়া একই থানার ফুলহর এলাকার আফিজ উদ্দিন মিয়ার ছেলে খাজা মোহাম্মদ (৫৫) একই থানার ইসলামপুর এলাকার হাকিম আলী মিয়ার ছেলে মহসিন (২৬) ও একই থানার মদনপুর ইউনিয়নের হেদায়েতপাড়া এলাকার মৃত আবু কালাম মিয়ার ছেলে অপু (২৯)। গ্রেপ্তারকৃতদের রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।



































আপনার মতামত লিখুন :