News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ফতুল্লায় পরিবেশ দূষণ দুই ডাইং কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:২৮ পিএম ফতুল্লায় পরিবেশ দূষণ দুই ডাইং কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল ও এসকে ডাইং নামে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় পৃথক দুটি ডাইং কারখানায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: হুজ্জাতুল ইসলামের সমম্বয়ে গঠিত একটি টীম র‌্যাব-১১ এর সহযোগীতায় অভিযানে অংশ নিয়েছেন। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক রহমত টেক্সটাইল মিলসকে দুই লাখ ও এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।