নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন মামলার ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প, মিজমিজিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত (মাদকসেবি) ১৩ জন, ৫০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আটজন, সড়ক দুর্ঘটনা মামলার একজন এবং সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার তিনজন রয়েছেন।
সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. আতাউর রহমান (৩২), সায়হান শরীফ ওরফে সায়হাম (৩৫) এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৬৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


























-20260912144331.jpg)







আপনার মতামত লিখুন :