নারায়ণগঞ্জের আমহাট্টা জল্লারপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক নির্মূল, চুরি সহ অন্যান্য অপকর্ম রোধে এবং এলাকাবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এলাকার সকলের মতামতের ভিত্তিতে আইন শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূল কমিটির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
১২ সেপ্টেম্বর আহবায়ক কমিটির মাধ্যমে এলাকার মুরুব্বীগণ, যুবসমাজের প্রতিনিধি এবং আহবায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আহবায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব তাহের উদ্দিন সানি।
নবাগত কমিটিতে মো. কামরুজ্জামান বাবুকে সভাপতি ও মো. রাজী উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল মান্নান, রমিজ উদ্দিন রমু, হাজী মোঃ বাখের মিয়া, হাজী তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শাহনেওয়াজ রিপন ও তাহের উদ্দিন সানি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ আমহাট্টা জল্লারপাড়ার আইনশৃঙ্খলা উন্নয়ন এবং মাদক নির্মূল সহ সকল অপকর্ম রোধে এবং এলাকাবাসীর সুবিধার্থে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, ইতিমধ্যে এই কমিটির মাধ্যমে সম্পূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কমিটির সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম সুমন. অর্থ বিষয়ক সম্পাদক মো. মাহাবুব হোসেন শিমুল, সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. রায়হান শরিফ, দপ্তর সম্পাদক মো. রায়হান শরিফ রেহান, সহ-দপ্তর সম্পাদক মো. আলী, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শিপলু, সহ-প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম রোমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম রিবন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান পলাশ। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. শফিকুল ইসলাম স্বপন, মো. ওয়াহিদুজ্জামান জামান, হাবিবুর রহমান শ্যামল, মিজানুর রহমান রাসেল, আলহাজ¦ জুবায়ের শিকদার জনি, আলহাজ¦ মো. কামাল হোসেন, মো. আল আরিশ, মো. জাহিদুল ইসলাম সুজন, মো. মিরাজ উদ্দিন, মো.শাহাদাত হোসেন বিপ্লব, মো. তানভীর ইসলাম জিতু ও মো. হোসেন নওয়াব।


































আপনার মতামত লিখুন :