News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা, দুই ভাইকে ধরলো পুলিশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৪২ পিএম সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা, দুই ভাইকে ধরলো পুলিশ

দেওভোগ বাশমুলী এলাকার চিহ্নিতক মাদক কারবারী দুই ভাই রাসেল ও রাশেদ। মাদক ব্যবসা করে এলাকায় গড়ে তুলেছেন ৫ তলা ভবন। মাদক বিক্রির জন্য পুরো এলাকায় স্থাপন করেছেন সিসি ক্যামেরা। এসব ক্যামেরা দেখে নিজেরা গতিপথ পরিবর্তন করে।

১৬ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুইজনকে। ওই সময়ে তাদের দেহ তল্লাশী করে মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাড়ি তল্লাশী করা হয়।

এর আগে বাশমুলীতে াফজাল (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ রাজু প্রধান বাহিনীর লোকজন। তাদের মধ্যে এ রাসেল ও রাশেদ ছিল। রাজু বাহিনীর প্রধান রাজু প্রধান, রাসেল ও তার ভাই রাশেদসহ ১০-১৫ জন আফজালকে রাস্তা থেকে তুলে হাসেমবাগ এলাকায় নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

রাজু প্রধান বাহিনীর রাশেদকে মোটরসাইকেল থেকে নামিয়ে আফজালসহ বেশ কয়েকজন পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছিল। সে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং মামলাও হয়েছিল। সেই মামলায় আফজাল গ্রেপ্তারও হয়। সেই হামলার প্রতিশোধ নিতেই আফজালকে কুপিয়ে হত্যা করে রাজু প্রধান, রাসেল, রাশেদসহ রাজু প্রধান বাহিনীর লোকজন।