News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

খানপুরের মিশালের বাবার মৃত্যুতে জামায়াত নেতাদের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:০৫ পিএম খানপুরের মিশালের বাবার মৃত্যুতে জামায়াত নেতাদের শোক

নারায়ণগঞ্জ মহানগরীর খানপুর ব্রাঞ্চ রোড নিবাসী এবং পোলষ্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন মিশালের পিতা হাজী আমীর হোসেন মন্টুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

শুক্রবার এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, হাজী আমীর হোসেন মন্টু দুপুর ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা ও রহমত দান করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা নসিব করুন। একইসাথে শোকাহত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।